প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ত্রিপুরা রাজ্য সরকারের বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। এ জন্য তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেন। ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে গত রোববার মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।ফেনী সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফেনী চেম্বারের সভাপতি মো. জামাল উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মাওলা, সহসভাপতি তোফাজ্জল হোসেন ও মনসুর আলম, পরিচালক হারুনুর রশিদ, গিয়াস উদ্দিন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।