উত্তরবঙ্গের ১১ হাজার নারী প্রশিক্ষণ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের প্রায় ১১ হাজার দরিদ্র নারীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি পোশাক কারখানায় কর্মসংস্থানের উপযোগী করা হবে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গতকাল এ-সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২৬ কোটি টাকা। ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের দারিদর্্যপীড়িত জেলাগুলোর ১০ হাজার ৮০০ মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত করা হবে। শুরুতে প্রকল্পের চারটি উপাদানের আওতায় সচেতনতা সৃষ্টি এবং সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। এ ছাড়া প্রকল্পের অধীনে ঢাকা, ঈশ্বরদী ও কর্ণফুলী ইপিজেডে ডরমিটরি (আবাসনব্যবস্থা) ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বেপজা প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প ব্যয়ের মধ্যে ২৪৮ কোটি টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে পাওয়া যাবে। একনেকে প্রাইমারি স্কুলগামী শিশুদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি এবং ঝরে পড়া রোধে ২০৩ কোটি টাকার Èইসি অ্যাসিস্টেড স্কুল ফিডিং প্রোগ্রাম' নামের একটি প্রকল্পও অনুমোদন করা হয়। প্রকল্পটির আওতায় দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলার তিন লাখ ২৮ হাজার শিশুকে তাদের স্কুলে ভিটামিনসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হবে। প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিন ৭৫ গ্রাম করে বিস্কুট পাবে। সব সরকারি ও নিবন্ধিত বেসরকারি প্রাইমারি স্কুল এ কার্যক্রমের আওতায় আসবে। এ ছাড়া সভায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসন সমস্যা সমাধানে ১৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় কাকরাইলের অডিট ভবনসংলগ্ন এলাকায় বিদ্যমান সার্কিট হাউস ভবন ভেঙে ১ দশমিক ৪৮ একর জমির ওপর বিচারপতিদের জন্য বিশতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে সাড়ে তিন বর্গফুট আয়তনের ৭৬টি ফ্ল্যাট থাকবে।সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভঁূইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। একনেকের গতকালের সভায় এক হাজার ৪৯২ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে ৯০১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল ও ৫৯১ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। অনুমোদিত অন্য প্রকল্প হলো: কুয়েত ফান্ডের আওতায় ৩১৭ কোটি টাকার শহীদ বুদ্ধিজীবী সেতু (তৃতীয় বুড়িগঙ্গা সেতু), দ্বিতীয় শীতলক্ষ্যা সেতু এবং তিস্তা সেতু নির্মাণ (তৃতীয় সংশোধিত); ২৭ কোটি টাকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য গোখাদ্য কারখানা স্থাপন; ১০৮ কোটি টাকার সীমান্ত সড়ক (হাতীপাগাড়-সন্ধ্যাকুড়া-ধনুয়াকামালপুর) নির্মাণ; ৭১ কোটি টাকার সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ (সিআইডিডি-৩ পর্যায়); এবং ২৭৫ কোটি টাকার কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চেৌধুরী, নেৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন উপস্থিত ছিলেন।