উত্তরা ইউনিভার্সিটিতে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বাংলা একাডেমি ও উত্তরা ইউনিভার্সিটির যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলা গত রোববার শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম আজিজুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আলতাফ হোসেন। বিজ্ঞপ্তি।