প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের ওরিয়েন্টেশন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লর ডিন এবং আইন বিভাগের উপদেষ্টা তাসলিমা মনসুর। প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া। অতিথি ছিলেন উপাচার্য এম আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য ইয়াসমীন আরা। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার হাসান ফারুক। বিজ্ঞপ্তি।