উত্তরা ইপিজেডে এ মাসেই তিন তারকা মানের মোটেল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শিগগির সুইমিংপুল, পার্টি সেন্টারসহ তিন তারকা মানের হোটেলের সুযোগ-সুবিধাসংবলিত একটি মোটেল (রিসোর্ট) উদ্বোধন হতে যাচ্ছে।জানা গেছে, দেশে উত্তরাঞ্চলে অধিকতর বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এই মোটেল গড়ে তোলার উদ্যোগ নেয়।উত্তরা ইপিজেডের ইনভেস্টর ক্লাবে মোটেলটির কার্যক্রম শুরু হচ্ছে। এটি পরিচালনা করবে ঢাকাভিত্তিক ডিয়াজ স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।এ ব্যাপারে সম্প্রতি একটি লিজ চুক্তি হয়েছে। উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুল আলিম এবং ডিয়াজ নিটিংয়ের ব্যবস্থাপক মীর জসিমউদ্দিন লিজ চুক্তিতে সই করেন।