উত্তরা ইপিজেডে দেশি কোম্পানির ১২ লাখ ডলার বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ ইন্টারন্যাশনাল নামের একটি বাংলাদেশি কোম্পানি উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় সুয়েটার ম্যানফ্যাকচারিং শিল্প স্থাপন করবে।সম্পূর্ণ দেশি মালিকানাধীন এই কোম্পানি ১২ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এসএ ইন্টারন্যাশনালের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদীন আহমেদ এবং এসএ ইন্টারন্যাশনালের নির্বাহী অংশীদার মো. সিদ্দীকুর রহমান এই লিজ চুক্তিতে সই করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।