প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের কারখানায় গতকাল শনিবার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সে কারণে খেলনা প্রস্তুতকারী এই চীনা প্রতিষ্ঠানটির কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক নির্যাতনসহ নানা অভিযোগে কারখানার উৎপাদন ব্যবস্থাপক চাও-য়ের অপসারণসহ ১০ দফা দাবিতে কারখানাটির দেড় হাজার শ্রমিক গতকাল কাজে যোগ না দিয়ে ইপিজেডের মহাব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেপজার কমার্শিয়াল ব্যবস্থাপক শ্যামল চন্দ্র তালুকদার জানান, চাঁও-য়ের বিষয়টি তিনি দেখবেন। বিক্ষোভের ঘটনায় কারও চাকরি না যাওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা তঁাকে রোববার কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।