উত্তরা ইপিজেডে ৪০ লাখ ডলারের বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তৈরি পোশাক খাতের সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপন করবে ইন্ডিপেনডেন্ট এক্সপোর্ট (বিডি) লিমিটেড। এজন্য দেশীয় প্রতিষ্ঠানটি ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। ঢাকার বেপজার নির্বাহী দপ্তরে সম্প্রতি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও ইন্ডিপেনডেন্টের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বেপজার সদস্য সৈয়দ নুরুল ইসলাম ও ইন্ডিপেনডেন্টের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইন্ডিপেনডেন্ট কারখানাটিতে পলিব্যাগ, ব্যাক বোর্ড, নেক বোর্ড, পেপার লেবেল, প্লাস্টিক হ্যাঙ্গার, কার্টন বক্স, হ্যাঙ্গ ট্যাগ ও প্রাইস লেবেল তৈরি করবে। এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ২২ হাজার ৪৩০ মেট্রিক টন। এতে সাড়ে সাতশ মানুষের কর্মসংস্থান হবে। বিজ্ঞপ্তি।