প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরা ক্লাবে মোবাইল টপ-আপ সুবিধা-সংবলিত সিটি ব্যাংকের ওয়াক-আপ এটিএমের উদ্বোধন করা হয়েছে। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ ও সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ যৌথভাবে এই বুথের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল মোস্তাফিজুর রহমান, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, হেড অব জেনারেল অ্যাডমিন ওয়াসিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি