উত্তরা ক্লাবের ইউসিবি ফ্যামিলি লাউঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উত্তরা ক্লাব লিমিটেডের ফ্যামিলি লাউঞ্জ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ফ্যামিলি লাউঞ্জের স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। উদ্বোধনের পর গান শোনান ভারতীয় সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, অন্যতম পরিচালক এম এ হাসেম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।