উত্তরা ফাইন্যান্সের ২০তম এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ২০১৪ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। উপস্থিত ছিলেন উত্তরা ফিন্যান্সের চেয়ারম্যান রশিদুল হাসান, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন প্রমুখ। বিজ্ঞপ্তি।