উত্তরা ফিন্যান্সের ১০০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের তৃতীয় অতিরিক্ত সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির ১০০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ার ১০ টাকায় রূপান্তরের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান রশিদউল হাসানসহ পরিচালকদের মধ্যে মুজিবুর রহমান ও কাজী ইমদাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।