উত্তরা ফিন্যান্সের ৪০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১১ সালের শেয়ারধারীদের জন্য ৪০ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান রশিদুল হাসান, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, পরিচালক মেহদাদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১১ সালে উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৮১ কেটি ১২ লাখ ৬০ হাজার টাকা। যা এর আগের বছরে ছিল ৮৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া একই বছর কোম্পানির প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে নিট সম্পদমূল্য ৫৫ টাকা ৭৫ পয়সায়, শেয়ারপ্রতি আয় ১০ টাকা ৯৮ পয়সায় এবং ইক্যুইটির ওপর আয়ের হার ২১ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।