উত্তরা-বনানী-গুলশানে ঢাকা ব্যাংক তিনটি এটিএম বুথ খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী ও গুলশানে আরও তিনটি এটিএম বুথ চালু করেছে।বুথগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কায়সার তমিজ আমীন, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান শাহ্ আজিজুল ইসলাম এবং সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংক এখন আরও বড় সুপরিসর এটিএম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো। ঢাকা ব্যাংকের কার্ডহোল্ডাররা এখন এ ব্যাংকের নিজস্ব এটিএম বুথের পাশাপাশি ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথও ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি।