উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ব্যাংকের ২০১০ সালের প্রথম আঞ্চলিক প্রধান সম্মেলন সম্প্রতি শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম। সম্মেলনে ২০০৯ সালে অর্জিত সাফল্য এবং ২০১০ সালের জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুদ্দিন আহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম, এম এ মতিন ও আবু আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।