উত্তরা ব্যাংকের বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ব্যাংকের অনুমোদিত মূলধন ৩২০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা এবং প্রতি লটে শেয়ারের সংখ্যা পাঁচটি থেকে ২৫টি করা হয়েছে।গত বৃহস্পতিবার ব্যাংকের এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং এমডি ও প্রধান নির্বাহী শামসুদ্দিন আহাম্মদসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।