প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা মোটরস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ২৩২ জন ডিলার অংশ নেন। উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও ডুরান্ড মেহদাদুর রহমান, বাজাজ অটো লিমিটেড, ভারত-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ভিশাল গুপ্তসহ অন্যান্য কর্মকর্তা এবং উত্তরা মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।