উত্তরা মোটরসের বার্ষিক ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা মোটরস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন-২০১১ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সভাপতিত্ব করেন। এতে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমানসহ অন্যান্য পরিচালক, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন ও বিপণন পরিচালক মীর মোহাম্মদ হোসেন এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে কোম্পানির ১৩৬ জন ডিলার যোগ দেন। বিজ্ঞপ্তি।