উত্তরা মোটর্সের ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল ও মোটরগাড়ি আমদানিকারী, সংযোজনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান, উত্তরা মোটর্স লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে এতে সারা দেশের ১৮০ জন ডিলার অংশ নেন। উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, ডুরান্ড মেহদাদুর রহমান, বাজাজ অটো লিমিটেড, ভারতের মহাব্যবস্থাপক মানিষ সিং রাঠোর প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন পরিচালক (বিপণন) মীর মোহাম্মদ হোসেন। নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন গত অর্থবছরের অর্জিত কোম্পানির ব্যবসায়িক বিভিন্ন দিক ডিলারদের সামনে তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শন ও র‌্যাফল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।