উত্তরা সার্ভিসেসের সুজুকি গ্রাহকসেবা শুরু ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজুকি গাড়ি ব্যবহারকারীদের জন্য উত্তরা সার্ভিসেস লিমিটেড ঢাকার তেজগাঁওয়ে পাঁচ দিনব্যাপী (১৯ থেকে ২৩ মে) ‘মেগা সার্ভিস ক্যাম্পেইন’-এর আয়োজন করেছে।উত্তরা সার্ভিসেসের ঊর্ধ্বতন সহ-মহাব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর কবির জানান, দক্ষ প্রকৌশলী ও কারিগরেরা গ্রাহকসেবা দেবেন। বিনা পয়সায় কার ওয়াস, ইঞ্জিন চেক-আপ, ইমিশন চেক-আপ, ব্যাটারি ও অল্টার নেটর চেক-আপের ব্যবস্থা করা হয়েছে।সার্ভিস ক্যাম্পেইন চলাকালীন এবং পরবর্তী এক মাস গ্রাহকেরা সার্ভিস চার্জের ওপর ১৫ শতাংশ এবং স্পেয়ার পার্টসের ওপর ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।