উত্তরাঞ্চলে তুলা চাষ বৃদ্ধির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চল তুলা চাষের জন্য সম্ভাবনাময়। উত্তরাঞ্চলসহ দেশের পতিত জমিতে তুলা চাষ করে ১০০ কোটি মার্কিন ডলার আমদানিনির্ভরতা কমানো সম্ভব।
গত সোমবার নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। তাঁরা উত্তরাঞ্চলে তুলার চাষ বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কটন ডেভেলপমেন্ট বোর্ডের (বিসিডিবি) নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন।
জেরিন টেক্সের চেয়ারম্যান মো. জুবের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ইদ্রিস, নেদারল্যান্ডসের প্রযুক্তি বিশেষজ্ঞ জ্যাক স্টিকমা, আরএমজি ক্রনিক্যালের সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ফরহানুল হক প্রমুখ।