উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতের জন্য আলাদা বরাদ্দ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতের জন্য আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।
একই সঙ্গে তাঁরা বগুড়াকে একটি ‘বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ঘোষণা’ করারও দাবি জানান।
বগুড়া পৌর মিলনায়তনে সম্প্রতি সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও পেভ নামে দুটি বেসরকারি সংস্থার যৌথভাবে আয়োজিত এক প্রাক্-বাজেট আলোচনায় তাঁরা এসব দাবি জানান।
সুপ্রর বগুড়া জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এ কে এম রেজাউল করিম, পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান ও প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বগুড়া অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খন্দকার মো. ফেরদৌস আলম, তাজমা সিরামিক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।