উত্তরায় ইউসিবির মহিলা শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার সোনারগাঁও অ্যাভিনিউতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৪৬তম মহিলা শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে ওই শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান এম এ হাসেম। উদ্বোধনের দিন থেকেই এই শাখায় ওরাকল ফিন্যান্সিয়াল সার্ভিস সফটওয়্যারের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) মাধ্যমে আর্থিক পরিষেবা দেওয়া হবে। উদ্বোধনকালে এম এ হাসেম বলেন, ইউসিবি সর্বদাই গ্রাহকদের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় নারীদের অগ্রযাত্রার সহযোগী হিসেবে যাত্রা শুরু করল এই শাখা।এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক তরিকুল আজমসহ ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।