উত্তরায় নারীদের জন্য ইউসিবির শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার সোনারগাঁও অ্যাভিনিউয়ে নারীদের জন্য ইউসিবির শাখা। ছবি: বিজ্ঞপ্তি
উত্তরার সোনারগাঁও অ্যাভিনিউয়ে নারীদের জন্য ইউসিবির শাখা। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর উত্তরার সোনারগাঁও অ্যাভিনিউয়ে শুধু নারীদের জন্য একটি শাখা খুলল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আজ রোববার প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান এম এ হাসেম বলেন, ইউসিবি সব সময় গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় নারীদের অগ্রযাত্রার সহযোগী হিসেবে যাত্রা শুরু করল এই শাখা। ইউসিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।