উত্তরার সোনারগাঁও জনপদে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা চালু
ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৯৯তম শাখার উদ্বোধন করা হয়।ডাচ্-বাংলা ব্যাংকের এই শাখাতেও শুরু থেকে গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং-সুবিধা দিচ্ছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এই শাখার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।নতুন শাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু গ্রাহকের চাহিদা মোতাবেক ব্যাংকিংসেবাই প্রদান করছে না, সঙ্গে সঙ্গে মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক কল্যাণ কর্মসূচিতে ব্যয় করে আসছে।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডের সেবাসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা প্রদান করে আসছে। এ ব্যাংক শাখা নেটওয়ার্কের পাশাপাশি ডিবিবিএল দেশের গুরুত্বপূর্ণ স্থানে এটিএম নেটওয়ার্ক এবং ফার্স্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিংসেবা প্রদান করছে। ডাচ্-বাংলা ব্যাংক বর্তমানে দেশের ১৭ লাখ গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। বিজ্ঞপ্তি।