উত্তরায় অটোপ্লেক্স কমপ্লেক্স উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে গাড়ি অটোপ্লেক্স কমপ্লেক্স নামের একটি বাণিজ্যকেন্দ্র চালু হয়েছে, যেখানে গাড়ি মেরামত, ক্যাফে ও মোটরসাইকেল বিক্রয়কেন্দ্র রয়েছে। সম্প্রতি স্থানীয় সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অটোপ্লেক্সের চেয়ারম্যান সুব্রত দাস, ব্যবস্থাপনা পরিচালক কাজী মনজুর আহমেদ এবং গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কমপ্লেক্সটিতে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় যন্ত্রে গাড়ি মেরামতের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে সেখানে হুক অ্যান্ড কুক নামের একটি ইতালীয় রেস্তোরাঁ এবং মেডিটারেনিয়ান ক্যাফেতে খাওয়ার ব্যবস্থা আছে। কমপ্লেক্সটিতে আরও আছে বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড বিটল বোল্ট মোটরসাইকেল এবং স্কুটারের শোরুম। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন আশরাফুল ইসলাম জানান, তাঁরা গ্রাহকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্যসম্পন্ন এবং আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং স্কুটার নিয়ে এসেছেন। বিজ্ঞপ্তি