উত্তরায় টপ টেন ফেব্রিকসের নতুন শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক ও থানকাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান টপ টেন ফেব্রিকস লিমিটেডের নতুন একটি শোরুম খোলা হয়েছে ঢাকার উত্তরায়।সম্প্রতি শোরুমটির উদ্বোধন করেন মডেল তারকা নোবেল। এ সময় এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সৈয়দ হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। টপ টেন ফেব্রিকসের এই শোরুমে দেশীয় কাপড়ের পাশাপাশি রেমন্ড, রেড অ্যান্ড টেইলর ব্র্যান্ডের থান ও পিস কাপড় তোলা হয়েছে, যা এসেছে ভারত, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া ও ইংল্যান্ড থেকে।শোরুমটিতে সব বয়সী পুরুষের জন্য নিত্যনতুন ডিজাইনের শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুট-টাইসহ সব রকম পোশাকের পিস ও থানকাপড় পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।