উত্তরায় ব্র্যাক ব্যাংকের সার্ভিস আউটলেট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের অত্যাধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকার উত্তরার জসিমউদ্দীন অ্যাভিনিউয়ের জায়ান্ট বিজনেস টাওয়ারে সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নতুন সার্ভিস আউটলেট চালু করা হয়েছে।
ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক (এন্টারপ্রাইজেস) তামারা হাসান আবেদ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তামারা হাসান আবেদ বলেন, বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় আরও বেশি মানুষের কাছে পৌঁছানো ও নেটওয়ার্ক বাড়ানোর জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকেরা আধুনিক সেবা পাবেন। তিনি আরও বলেন, ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এখন উত্তরার গ্রাহকেরা উন্নত অনলাইন ব্যাংকিং সেবা উপভোগ করবেন।