উত্তরায় রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের বিক্রয় ও সেবাকেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরীব-ই-নেওয়াজ এভিনিউতে সম্প্রতি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন বিক্রয় ও সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।নতুন বিক্রয় ও সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম। এ সময় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিক্রয় ও সেবাকেন্দ্রেটিতে ডানলপ টায়ার, গ্লোবেট ও লুকাস ব্যাটারি, ক্যাস্ট্রল লুব্রিকেটিং অয়েল, রহিমআফরোজ আইপিএস, ইউপিএস ইত্যাদি বিক্রি করা হবে।এ ছাড়া এখানে বিভিন্ন সেবা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।