উত্তরায় সেবেক মলিনেক্স ও টেফাল পণ্যের শোরুম চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে উত্তরার এক নম্বর সেক্টরের তিন নম্বর রোডে সম্প্রতি এপিক হোম অ্যাপ্লায়েন্সেস ও সেবেক বাংলাদেশ লিমিটেডের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। যেখানে মলিনেক্স, সেবেক ও টেফাল ব্র্যান্ডের পণ্যসামগ্রী বিক্রি হবে।শোরুমটির উদ্বোধন করেন উত্তরা লেডিস ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সুরাইয়া হক। এ সময় রন্ধন ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা, উত্তরা লেডিস ক্লাবের কয়েকজন সদস্য এবং এপিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।