উত্তরায় 'সিটিজেম' প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটিব্যাংক তাদের প্রায়োরিটি গ্রাহকদের জন্য উত্তরায় ‘সিটিজেম’ প্রায়োরিটি ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ এ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ফারুক মঈনউদ্দীন। এই সেন্টারে গ্রাহকেরা পাবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য ভার্চ্যুয়াল অফিস, সিটিব্যাংকের সৌজন্যে লাঞ্চ, সংরক্ষিত গাড়ি পার্কিং সুবিধা ইত্যাদি। বিজ্ঞপ্তি।