উদ্দীপন ও ফুকুকুর যৌথ জীবনবিমা প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেসরকারি সংস্থা উদ্দীপন ও জাপানের ফুকুকু জীবনবিমার যৌথ উদ্যোগে ‘নিরাপদ জীবন’ নামে একটি বিমা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার কুমিল্লার বার্ডে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও মো. এমরানুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুকুকু জীবনবিমা কোম্পানির পক্ষে থাইচি ওয়াতানাবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদ্দীপনের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।