প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার শুরু হবে সপ্তম বাংলাদেশ উদ্ভাবন ও উন্নয়ন মেলা। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানির পুনর্ব্যবহার, কার্বন নিরপেক্ষ পরিবেশ, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদির উন্নয়নে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলার আয়োজক এক্সপোনেট এক্সিবিশন এবং ৩৬০ টোটাল সলিউশন গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।এতে বক্তব্য দেন এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক ও ৩৬০ টোটাল সলিউশনের এমডি অনন্ত আহমেদ। প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে তাদের পণ্য-সেবা প্রদর্শন করবে। প্রদর্শনীর পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি