উদ্যাপিত হলো ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশের ওরাল কেয়ার ব্র্যান্ড পেপসোডেন্টের সহযোগিতা ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে গত রোববার উদ্যাপিত হলো ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০১৬’। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় উদ্যাপিত হয় দিবসটি। দেশের দুই হাজারের বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকালে এক শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল হুমায়ূন কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইউনিলিভার বাংলাদেশের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পুলক বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।