উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় বাস্তবায়নাধীন সংস্থা স্কিটির উদ্যোগে দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের জন্য ১৫ মে থেকে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
যেসব শিক্ষিত নারী নিজেই কোনো শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায় গড়ে তুলতে চান, তাঁদের জন্যই স্কিটি (ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট) ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ কোর্সের আয়োজন করেছে।
কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ১৫ মের মধ্যে আবেদন করতে হবে।
যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৯১৫১৬৭০২৪ ও ০১৬৮৫২৬২৯৭৯। বিজ্ঞপ্তি।