উদ্যোক্তা বিষয়ে বিবিএ চালু করতে চায় ডিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা বিষয়ে একটি নতুন কোর্স চালু করার লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ কোর্সের নাম হবে ‘ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিবিএ ইন লিডারশিপ।’প্রস্তাবিত এ কোর্স নিয়ে গতকাল শনিবার মতিঝিলে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ডিসিসিআই। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আতফুল হাই শিবলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান ও ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের (ডিবিআই) পরামর্শক সৈয়দ মারুফ রেজা।সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশে দক্ষ জনবলের অভাব থাকায় তৈরি পোশাক খাতে অনেক বিদেশি লোক কাজ করছে। এতে প্রতিবছর দেশ থেকে বড় অঙ্কের অর্থ বিদেশে চলে যাচ্ছে। বিজ্ঞপ্তি।