উদ্যোক্তা সপ্তাহ শুরু করেছে ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন দুই হাজার উদ্যোক্তা তৈরির প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গত সোমবার থেকে ‘উদ্যোক্তা সপ্তাহ’ পালন শুরু করেছে; যা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে ডিসিসিআই ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে সোমবার এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন ডিসিসিআই সভাপতি সবুর খান। প্রধান বক্তা ছিলেন সম্প্রতি ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘২০১৩ ব্রিটিশ বাংলাদেশ পাওয়ার ১০০’ পদকে ভূষিত সাবিরুল ইসলাম। ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিসিসিআইয়ের এ উদ্যোক্তা সপ্তাহের পুরো সময়েই সাবিরুল ইসলাম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
ডিসিসিআই এখন থেকে প্রতিবছর ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর উদ্যোক্তা সপ্তাহ উদ্যাপন করতে সরকারের সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।