উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য ‘ক্ষুদ্র শিল্পে অর্থায়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে, যা ২১ সেপ্টেম্বর শুরু হবে। কোর্সটিতে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু বা শিল্প প্রতিষ্ঠাসহ পণ্য উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ এবং অধিক হারে মুনাফা অর্জনের কৌশল শেখানো হবে। এর পাশাপাশি ব্যাংকঋণ প্রাপ্তি সম্পর্কে ধারণা দেওয়া হবে। আগ্রহীদের স্কিটির ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের কার্যালয়ে শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদে যোগাযোগ করতে হবে। মোবাইল ফোন: ০১৯১৫১৬৭০২৪ ও ০১৭২১৪৮৬৪১১।