উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ শুরু ১৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিকের প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ১৯ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে। শিল্পমালিক, শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উৎপাদন ব্যবস্থাপনা’ শীর্ষক এ কোর্সের আয়োজন করা হচ্ছে।
এ কোর্সে অংশগ্রহণকারীদের শিল্পের স্থান নির্বাচন ও কারখানা বিন্যাস, উৎপাদন পরিকল্পনা, ব্যবস্থাপনা ও প্রক্রিয়া, পণ্যের উন্নয়ন ও নকশা, পণ্যের মান ও মজুত মাল নিয়ন্ত্রণ, যন্ত্রপাতি রক্ষণবেক্ষণ এবং মূল্য নির্ধারণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সে অংশ নেওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। তবে শিল্পের মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য তা শিথিলযোগ্য। কোর্স ফি এক হাজার টাকা। যোগাযোগ: শিল্প ব্যবস্থাপনা অনুষদ, স্কিটি, বাড়ি-২৪/এ, সড়ক-১৩/এ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন: ০১৫৫২৩২২৬৬২ ও ৮৯১১৯৬৯। বিজ্ঞপ্তি।