উদ্যোক্তাদের ১০ শতাংশই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যত উদ্যোক্তা আছেন, তার প্রায় ১০ শতাংশই নারী। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ও তৎপরতায় এক দশকে দেশে নারী শিল্পোদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তা সহায়তা ডেস্ক স্থাপন ও পরিচালনা’ শীর্ষক একটি কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে গতকাল রোববার কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফারজানা খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক আবদুর রউফ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক শামীম আরা বেগম প্রমুখ কর্মশালায় বক্তব্য দেন।