প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে সম্প্রতি উন্নত ও পরিবেশবান্ধব চুলার বাজার সহায়ক চতুর্থ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ইউএসএআইডি বাংলাদেশের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি ও¯স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি ইউএসএআইডির ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ (সিসিইবি), সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (স্রেডা) ও দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস (অ্যালায়েন্স)-ইউনাইটেড ন্যাশনস ফাউন্ডেশনের একটি প্রকল্প। বিজ্ঞপ্তি।