উন্নয়ন করতে হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সবার আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সহায়তা করতে হবে নারী উদ্যোক্তাদেরও।হবিগঞ্জে গত শনিবার ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকারদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত মহাব্যবস্থাপক এম এ হালিম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস এম মোহসীন হোসেন।পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের প্রধান মো. মামুন বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী উদ্যোক্তা রোকেয়া আক্তার চৌধুরী, ব্যাংকের মুখ্য আইন কর্মকর্তা আবু তাহের সাইফুদ্দিন মজুমদার প্রমুখ। সভায় শতাধিক নারী-পুরুষ উদ্যোক্তা এবং ১৭টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকসহ অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান।সুকোমল সিংহ চৌধুরী বলেন, একসময় ব্যাংকাররা ব্যাংকে বসে কাজ করতেন। এখন মাঠে গিয়ে কাজ করতে হয় ব্যাংকারদের।