উন্নয়ন নিয়ে রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়ন নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
রচনার বিষয়বস্তু ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর: এডিবির ভূমিকা’। রচনাটি ইংরেজিতে ১০০০ থেকে ১২০০ শব্দের মধ্যে হতে হবে। গতকাল মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আগামী ১০ নভেম্বর দুপুর ১২টার মধ্যে [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। প্রথম স্থান অধিকারী পাবেন ৫০০ ডলার। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩০০ ও ২০০ ডলার। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে এডিবি।
নিজস্ব প্রতিবেদক