উন্নয়ন নীতিতে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ বিশ্বে বাংলাদেশের সাফল্যের প্রতীক তৈরি পোশাক খাত ও ক্ষুদ্র ঋণের নেপথ্যে রয়েছেন এই নারীদের কর্মযজ্ঞ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন রচিত ‘বাংলাদেশের অর্থনীতি: ভিতর ও বাহির’ শীর্ষক বইয়ে এই পর্যালোচনা তুলে ধরা হয়েছে। ঢাকার গুলশান ক্লাবে গতকাল এই বইটির প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিপিডির চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বইটির ওপর আলোচনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও আকবর আলি খান, ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান ও নিজেরা করি’র খুশী কবির।
সিপিডি ও আগামী প্রকাশনী যৌথভাবে অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে।