উন্নয়ন ব্যাংক গঠন করতে চলেছে ব্রিকস জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতিতে অন্যতম উদীয়মান পাঁচটি দেশের জোট ব্রিকস যৌথভাবে একটি ডেভেলপমেন্ট ব্যাংক বা উন্নয়ন ব্যাংক গঠন করতে চলেছে। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু প্রদেশের ডারবান শহরে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া ব্রিকস জোটের নেতাদের সম্মেলন থেকে এই উন্নয়ন ব্যাংক চালুর ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে এটি পশ্চিমা উন্নত বিশ্বের প্রভাবে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে।ল্যাটিন আমেরিকার ব্রাজিল, ইউরোপের রাশিয়া, দক্ষিণ এশিয়ার ভারত, এশিয়ার চীন ও আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা মিলে গঠন করেছে এই জোট। দেশগুলোর আদ্যক্ষর নিয়েই জোটের নামকরণ হয় ব্রিকস। খবর হিন্দুস্তান টাইমস-এর।কূটনীতিকেরা জানান, প্রত্যেক সদস্য দেশ প্রাথমিকভাবে এক হাজার কোটি মার্কিন ডলারের প্রারম্ভিক মূলধনের জোগান দেবে।এ ছাড়া ব্রিকস জোট ২৪ হাজার কোটি ডলারের একটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনেরও চেষ্টা করছে, যাতে সংকটের পরিস্থিতি মোকাবিলা করা যায়।পাঁচ দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে সম্মেলটিতে পাঁচ হাজার প্রতিনিধি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের মোট জিডিপিতে ব্রিকস জোটের হিস্যা বা অংশ হচ্ছে ২৫ শতাংশ। আর বৈশ্বিক জনসংখ্যার ৪০ শতাংশই হচ্ছে এই পাঁচ দেশে।অবকাঠামো খাতের উন্নয়নের লক্ষ্যে ব্রিকস জোট এই ব্যাংক গঠন করছে। জোটের সদস্যরা মনে করেন, জাতিসংঘ নিরাপত্তা পর্ষদ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানগুলো দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। এর মধ্যে শুরু থেকেই অলিখিতিভাবে আমেরিকানরা বিশ্বব্যাংক ও ইউরোপীয়রা আইএমএফ-প্রধানের পদটিতে অধিষ্ঠিত রয়েছেন।