উন্নয়ন সংস্থাগুলোর জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশেষ সেবা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি তার উন্নয়ন সংস্থা ক্লায়েন্ট বা গ্রাহকদের জন্য পুনরায় বিশেষ সেবা চালু করেছে। এ ধরনের গ্রাহকদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকার উত্তর গুলশান শাখায় একটি বিশেষ কাউন্টার থেকে সেবা দেওয়া হবে।স্ট্যানচার্টের এই শাখায় উন্নয়ন সংস্থাগুলোকে হোলহেল ব্যাংকিংয়ের যাবতীয় সেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পার্সোনাল ব্যাংকিং সেবাও প্রদান করা হবে। এ ছাড়া শাখাটিতে ব্যাংকের দূতাবাস গ্রাহকদের ভিসা ফি জমা নেওয়ার জন্যও একটি পৃথক সেন্টার থাকবে।এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইবসহ বিভিন্ন বিদেশি মিশন এবং স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।