উন্নয়ন সংস্থার গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সংস্থার গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে বিশেষ শাখা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। উন্নয়ন সংস্থার গ্রাহকদের জন্য সম্প্রতি উত্তর গুলশান শাখায় একটি বিশেষ কাউন্টারের উদ্বোধন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কাউন্টারে হোলসেল ব্যাংকিংয়ের যাবতীয় সেবার পাশাপাশি প্রয়োজনীয় নিজস্ব ব্যাংকিং সেবাও দেওয়া হবে।এ ছাড়াও সেখানে থাকবে বিভিন্ন দূতাবাসের গ্রাহকদের ভিসা ফি জমা দেওয়ার জন্য একটি পৃথক সেন্টার।উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব বলেন, ‘আপনার জন্য আপনার পাশে, সব সময়’—এই প্রতিশ্রুতি বাস্তবায়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন এই উদ্যোগ আরও একটি সফল পদক্ষেপ। অনুষ্ঠানে বিদেশি মিশন, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।