প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরি ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুন কিউ কিম ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এর পঞ্চম শাখার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম, আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মহাব্যবস্থাপক মো. মেহবুব আলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেওয়ার সময় ব্যাংকের ১১৫ বছরের ইতিহাস বর্ণনাকালে দৃঢ় ব্যবস্থাপনা, বিশ্বমানের গ্রাহকসেবা ও বিশ্বব্যাপী বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কের কথা তুলে ধরেন কিম। বিজ্ঞপ্তি।