উলিপুরে এবার ভালো বেচাকেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন হাটবাজার, বিপণিবিতান, মার্কেট ও দোকানে শেষ মুহূর্তে নানা ধরনের ও নকশার শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, প্রসাধনী, জুতা-স্যান্ডেল, অলংকার ও সাজসজ্জার সামগ্রী বেচাকেনা জমে উঠেছে।বিভিন্ন গ্রাম থেকে প্রচুর লোকজন নছিমন, করিমন, ইজিবাইক ও রিকশাযোগে উপজেলা সদরে এসেও কেনাকাটা করছেন। গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা।