উলিপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণীগত ঋণ আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে সোনালী ব্যাংক সম্প্রতি এক গ্রাহক সমাবেশের আয়োজন করেছে। এতে ৩০ জন ঋণগ্রহীতার কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকার ঋণ আদায় হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এ টি এম একরামুল হক। ব্যাংকের ব্যবস্থাপক ছমির জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সিনিয়র অফিসার আ. ছবুর, হেড ক্যাশিয়ার অলোক কুমার দেব ও ব্যাংককর্মী নিতিশ চন্দ্র বক্তব্য দেন। তাঁরা ঋণ আদায়ের বিষয়ে আলোচনা করেন।